জগদ্দলে বিয়ে বাড়িতে বোমাবাজি, তল্লাশিতে উদ্ধার তাজা বোমা

উদ্ধারকার্যের সময় ১টি বোমা ফেটে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জগদ্দলে। এক বিয়েবাড়িতে বোমাবাজির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে টানা তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ২টি তাজা বোমা (BOMB) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্যের সময় ১টি বোমা ফেটে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এসডিপিও মনীশ জোশী। জারি আছে তল্লাশি।

জানা গিয়েছে, মোমিনপাড়া এলাকার বাসিন্দা সুরেশ মাহাতো। তাঁর বাড়িতেই ছিল বিয়ের অনুষ্ঠান। বাজছিল মাইক। তাই নিয়ে সুরেশদের পরিবারের সঙ্গে বচসা হয়েছিল এলাকারই বাসিন্দা আশিক খানের। সেই বচসা থেকে বাধে হাতাহাতি। তারপর শুরু হয় ধস্তাধস্তি। এরপর সবকিছু ঠিক হয়ে গেলেও। তাঁর কিছুক্ষণ পরে বিয়েবাড়ির স্থলে ফিরে আসে আশিক। অভিযোগ, এরপর হঠাৎ করে শুরু করে বোমাবাজি। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বোমাবাজির পরে স্থানীয়রা বিক্ষোভও দেখান এলাকায়। 

হাসপাতাল সূত্রে খবর, আহতদের গলা-পায়ে ঢুকে গিয়েছে বোমার স্প্লিন্টার। আহতরা স্থিতিশীল। তবে মৃত্যুর  কোনও খবর নেই। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। স্থানীয় থানা সূত্রে খবর, তল্লাশি জারি আছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এলাকা জুড়ে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা