ঘরে চাবি দিয়ে উধাও বন্ধু, খাটের তলা থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার দেহ

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে একটি ভাড়া বাড়িতে। রবিবার পুলিশ (Police) দেহ (Body) উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ভাড়া বাড়িতে একটি ঘরে ছিল দুই বন্ধু। কিন্তু সকালে ঘরে চাবি দিয়ে বেরিয়ে যাচ্ছে সঙ্গী। এই দৃশ্য দেখে সন্দেহ হয় ঘর মালিকের। অবশেষে ঘরের তালা ভেঙে ঢুকে চক্ষু চড়কগাছ হয়ে যায়। খাটের তলায় পড়ে রয়েছে অপর বন্ধুর রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে একটি ভাড়া বাড়িতে। রবিবার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সিং পড়ুয়ার নাম উদ্ধব সরকার। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। রবিবার তার রুম মেট বিক্রম সরকার ঘরে তালা দিয়ে বেরিয়ে যায়। যা দেখে সন্দেহ হয় বাড়ির মালিক সুধাংশু সমাদ্দারের। এরপর বাড়ি মালিক তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উদ্ভব সরকারের দেহ। খাটের তলায় তার দেহ পড়েছিল বলে জানান বাড়ির মালিক। তড়িঘড়ি তিনি অশোকনগর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মৃত নার্সিং ছাত্রের দেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাড়ির মালিক সুধাংশু সমাদ্দারের দাবি, তাঁর বাড়িতেই ভাড়া থাকত উদ্ভব সরকার, বিক্রম সরকার-সহ মোট ৪ জন নার্সিং পড়ুয়া। বিক্রম ও উদ্ভব একই ঘরে থাকত। বিক্রম সরকারের বাড়িও দক্ষিণ দিনাজপুরে বলে জানান সুধাংশু বাবু। মৃত নার্সিং পড়ুয়া উদ্ভব অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালের নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। গত ৬ মাস ধরে অশোকনগরে ভাড়া বাড়িতে থাকছিল তারা। রবিবার সকালে বিক্রমকে চাবি দিয়ে বেরিয়ে যেতে দেখে বাড়ির মালিক তার কাছে জানতে চান কোথায় যাচ্ছে, জবাবে বিক্রম জানায় সে বাড়ি যাচ্ছে। এরপর সন্দেহ হওয়ায় ঘরের তালা ভাঙেন সুধাংশুবাবু।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ