হিঙ্গলগঞ্জ বনবিবির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

হিঙ্গলগঞ্জে পৌঁছেই বনবিবির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। 

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নদিয়া, ঝাড়্গ্রামের পরে এবার তাঁর সুন্দরবন সফর। ৩ দিনের সফরের প্রথম দিনে হিঙ্গলগঞ্জে পৌঁছেই বনবিবির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার হিঙ্গলগঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বনবিবির মন্দিরে। এই লোকদেবীর আরাধনা করেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। এদিন মুখ্যমন্ত্রী দেবী বিগ্রহে জবা ফুলের মালা নিবেদন করেন। পুজো করেন বনবিবির। এরপরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। করেন বৃক্ষপুজো। 

এদিন সামশেরনগরে সভা করবেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিষেবাও প্রদান করা হবে এদিন। জানা গিয়েছে, বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালের সিজারিয়ান বিভাগ, বারাসত পুর- কর্মতীর্থ, ২টি স্কুলের ছাত্র ও ছাত্রী নিবাসের উদ্বোধন হবে আজ। 

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে সুন্দরবন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই পৌঁছেছিলেন কালীতলা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম হিঙ্গলগঞ্জে। এই অঞ্চলে রয়েছেন প্রায় ১৫ হাজার ভোটার। মাস্টারপ্ল্যান, পানীয়জল, পর্যটনকেন্দ্র সহ বিভিন্ন দাবি রয়েছে স্থানীয়দের। অন্যদিকে, জেলা ভাগের ঘোষণাও আজ হতে পারে। প্রসঙ্গত, সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯টি ব্লক নিয়ে। এর মধ্যে ১৩টি ব্লক পড়ে দক্ষিণ ২৪ পরগনায়। ৬টি ব্লক পড়ে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা। আর উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩