নদী ভাঙন রুখতে মোদির দ্বারস্থ রাজ্যের সর্বদলীয় প্রতিনিধি দল

নদী ভাঙন নিয়ে রাজ্যের শাসকদল ও বিরোধী দলের বিধায়কদের এক প্রতিনিধিদল দিল্লি যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মালদা, মুর্শিদাবাদ জেলা-সহ বিভিন্ন এলাকায় নদী ভাঙনের (River Erosion) জেরে বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ। ভেঙেছে বহু ঘরবাড়ি। নদী ভাঙন রুখতে বহু বার সরব হয়েছেন সাধারণ মানুষ। এবার নদী ভাঙন (River Erosion) নিয়ে রাজ্যের শাসকদল ও বিরোধী দলের বিধায়কদের এক প্রতিনিধিদল দিল্লি যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব পেশ করেন। তাৎপর্যপূর্ণভাবে এদিন সেই প্রস্তাব সমর্থন করেন বিরোধী দল বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শাসক ও বিরোধী দলের বিধায়করা একসঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। দেশের প্রশাসনিক প্রধানের কাছে নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবে ওই প্রতিনিধিদল। সূত্রের খবর, শাসক দলের ৭ জন এবং বিরোধীদলের ৫ বিধায়ক ওই দলে থাকবেন। এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় প্রস্তাব দেন, নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সর্বদলীয় প্রতিনিধিদল যখন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, তখন রাজ্যের নাম বদলের বিষয়টিও যেন সেখানে তোলা হয়। পশ্চিমবঙ্গের পরিবর্তিত নামে অনুমোদন দেওয়ার জন্য ওই প্রতিনিধিদল যাতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করে তার প্রস্তাব দেন ফিরহাদ।

প্রসঙ্গত গত রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে গিয়ে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক নদী ভাঙন নিয়ে বিজেপি বিধায়কদের একহাত নেন । তাঁর অভিযোগ, বিজেপির বিধায়করা মানুষকে মেরে সমর্থন আদায় করতে চাইছেন। নদী ভাঙন নিয়ে তাঁরা কোনও উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। তার কয়েক ঘন্টা যেতে না যেতে এবার বিধানসভায় নদী ভাঙন নিয়ে শাসকদলের প্রস্তাবে রাজি হলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগা।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়