মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এখন আকাশছোঁয়া। দু’বেলা পেট ভরে খাওয়াই এখন একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সমাজের এক শ্রেণির মানুষের কাছে। সেখানে মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত! নদিয়ার শান্তিপুর পুরসভার উদ্যোগে পরিচালিত ‘মা আহার’ ক্যান্টিনে দেখা গেল এমনই এক অনন্য ছবি। এতদিন স্বল্পমূল্যের এই সরকারি ক্যান্টিনে ডিম, মাছ কিংবা নিরামিষ সবজির ব্যবস্থা থাকলেও, এবার উপভোক্তাদের পাতে পরিবেশন করা হচ্ছে সুস্বাদু মাংস-ভাত। আর মাত্র পাঁচ টাকার বিনিময়ে এমন রাজকীয় আহার পেয়ে খুশিতে আত্মহারা এলাকার খেটে খাওয়া থেকে দুস্থ মানুষেরা।

আরও পডুন: ‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

শান্তিপুর পুরসভার এই ‘মা আহার’ ক্যান্টিনটি মূলত পরিচালনা করে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, ২০২১ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁরা এই দায়িত্ব সামলাচ্ছেন। সাধারণত সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন নিরামিষ তরকারি, ডাল ও ভাতের ব্যবস্থা থাকে। তবে দুর্গাপুজোর সময় থেকেই এখানকার নিয়মিত গ্রাহকদের দীর্ঘদিনের আবদার ছিল মাংস খাওয়ার। পুজোর ছুটির কারণে সেই সময় তা সম্ভব না হলেও, কথা মতো ছুটি শেষ হতেই এদিন উপভোক্তাদের পাতে তুলে দেওয়া হয় গরম ভাত ও চিকেন কষা। মায়াদেবী আরও উল্লেখ করেন, প্রতিদিন গড়ে প্রায় ১১০টি মিল তৈরি হয়। অনেকেই নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্যও খাবার নিয়ে যান। এতে খুব বেশি আর্থিক লাভ না থাকলেও, প্রান্তিক মানুষের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য।

এই উদ্যোগে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাধারণ উপভোক্তারা। চন্দনা বিশ্বাস কর্মকার জানান, শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই তিনি এই খাবারের উপর ভরসা করেন। এদিন পাতে মাংস পেয়ে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। অপর এক উপভোক্তা অঞ্জনা কেরামণি জানান, সংসারের যা পরিস্থিতি, তাতে এই পাঁচ টাকার আহার আমাদের কাছে বিরাট আশীর্বাদ। আজ তৃপ্তি করে মাংস-ভাত খেয়ে পেট ও মন দুটোই ভরে গেল।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা