মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ালেন মেসি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মতো ফুটবলজ্বরে কাবু বাংলাদেশেও। রাত জেগে খেলা দেখার পাশাপাশি বাড়ি, অফিস উড়ছে পছন্দের দলের পতাকা। পছন্দের দল জিতলে তারা খুশিতে মেতে ওঠে। আনন্দে রাস্তায় নেমে পড়ে।  সে দেশের ফুটবল ভক্তদের পছন্দের দল আর্জেন্তিনা এবং ব্রাজিল। একই পছন্দ ভারতের ফুটবলভক্তদেরও।

আর সমর্থকদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে আর্জেন্তিনার একটি ঘরোয়া ফুটবল লিগ। বাংলাদেশের ফুটবলভক্তদের তারা ভার্চুয়াল উপহার দিয়েছে। সেই ভার্চুয়াল উপহার হল মেসির হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। ওই ছবি দেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে। আর্জেন্তিনার ঘরোয়া ফুটবল লিগের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে ওই ছবি। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি ক্যাপশন – লিওনেল মেসি বাংলাদেশ।ফিফা তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টেও বাংলাদেশের আর্জেন্তিনা ভক্তদের উল্লাসের ভিডিয়ো পোস্ট করেন। সঙ্গে জুড়ে দেন ক্যাপসন – এটাই ফুটবলের শক্তি। আর্জেন্তিনার ভক্তরা মেসির দেওয়া গোল উপভোগ করছেন।

এই ছবি আক্ষরিক অর্থেই একটি ব্যতিক্রমী। খেলোয়াড়কে মাঠে দেখা যায় তার দেশের জাতীয় পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করতে। এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে দৌড়ে বেড়ান। সে দিক থেকে মেসির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা একটি বিরল ঘটনা।

এমন বেশ কিছু ব্যতিক্রমী ঘটনার সাক্ষী কাতার বিশ্বকাপ। বিয়ার চেয়ে মাঠে স্লোগান ওঠে। সুইমশুট পড়ে সমুদ্র সৈকতে ফটোশুট হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল মেসির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা।

আরও পড়ুন নেইমারকে সুস্থ করে তুলতে নাসার প্রযুক্তি

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস