গুজরাতে শেষ প্রথম দফার ভোট

প্রথম দফার ভোটে মোট প্রার্থী ছিলেন ৭৮৮ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাতে শেষ হল প্রথম দফার ভোট। বৃহস্পতিবার প্রথম দফার ভোট হয় ১৯ জেলার ৮৯টি আসনে। প্রথম দফার ভোটে মোট প্রার্থী ছিলেন ৭৮৮ জন। সকাল আটটা থেকে শুরু হয় ভোট পর্ব। চলে বিকেলে পাঁচটা পর্যন্ত। বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার ছিল ৪৮.৪৮ শতাংশ। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গান্ডবী, হর্ষ সাঙ্ঘভি, আপের রাজ্য সভাপতি গোপাল ইতালিয়া, রিভাবা জাদেজা, পুর্নেশ মোদি, ললিত কঙ্গথারা প্রমুখ। কোনও প্রান্ত থেকে অপ্রীতিকর ঘটনার খবর নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীরা দ্রুত সেই বিবাদ মিটিয়ে ফেলেন। গত কয়েক বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় বিজেপি। ক্ষমতা দখল করতে মরীয়া কংগ্রেস এবং আপ। তবে আপ দিল্লির পাশাপাশি পঞ্জাবেও তারা ক্ষমতা দখল করেছে। স্বাভাবিককারণে আপ শিবির বেশ চাঙ্গা। মুখ্যমন্ত্রী তথা শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল সেখানে গিয়ে করেছেন রোড শো, জনসভা। রোড শো-য়ে যেমন ভীড় ছিল, ভীড় জনসভাতেও। অনেকেই মনে করছেন এবছর বিধানসভা ভোটে ক্ষমতা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা উস্কে দিচ্ছে মোরবি সেতু দুর্ঘটনা। 

গুজরাত বিধানসভা ভোট শুরু হওয়ার কয়েক মাস আগেই ভেঙে পড়ে মোরবি সেতু। প্রাণ হারান শতাধিক। এই নিয়ে ওই রাজ্যে রীতিমতো সোরগোল তৈরি হয়। তদন্ত করতে গঠন করা হয় সিট। গুজরাত হাইকোর্টেও রুজু হয় মামলা। 

আরও পড়ুন গুজরাত ভোটে প্রার্থী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী, টিকিট হার্দিককেও

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ