সোদপুরের যুবককে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘোলা: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত সোদপুর ঘোলার যুবক শেখর হেলাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল সুখেন মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।প্রতারিত যুবকের অভিযোগ সুখেন মাঝি নামে ঐ ব্যক্তি তাকে প্রথমে এন আর এস হাসপাতালের (NRS Hospital)চারতলায় ইন্টারভিউর জন্য নিয়ে যায়, সেখানে তার ইন্টারভিউ হয়, তারপর তাকে সরকারি স্বাস্থ্য দপ্তরের প্যাডে এপোয়মেন্ট লেটারও দেওয়া হয়।

তারপর প্রতারিত যুবক শেখর হেলা স্বাস্থ্য দপ্তরে(Health Department) চাকরিতে যোগ দিতে গেলে তখন সে বুঝতে পারে তার এপয়েন্টমেন্ট লেটারটি ভুয়ো ও সে প্রতারণার শিকার হয়েছেন।তারপর ওই যুবক অভিযুক্ত ব্যক্তি সুখেন মাঝির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।এই বিষয়ে আইনজীবী ঋণী ভদ্র বলেন,স্বাস্থ্য দপ্তর থেকে কি করে সরকারি সিলমোহর দেওয়া চিঠি বাইরে বেরিয়ে যাচ্ছে?

শিক্ষা দপ্তরের পর স্বাস্থ্য দপ্তরে এ এক বড় ধরনের দুর্নীতি,সাধারণ যুবকেরা চাকরির আশায় এই সমস্ত প্রতারিত মানুষদের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন।প্রশাসনের উচিত অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে জেরার মাধ্যমে এদের সাথে কারা কারা যুক্ত তাদের খুঁজে বের করা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার (Belgharia P.S.)পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সুখেন মাঝি পলাতক। পুলিশ তাকে খুঁজছে।তবে পুলিশের দাবি শুধু সুখের মাঝি নয় ,এই চক্রে আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। এই চক্রের সঙ্গে এনআরএস হাসপাতালের আর কারা যুক্ত রয়েছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল