‘আমি ওদের উলঙ্গ করে দেব’, কাঁথিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ অভিষেকের

‘এই কলেজ মাঠে আবার সভা হবে। দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। আমি ওদের উলঙ্গ করে দেব।’ কাঁথির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে নানান সময়ে গেরুয়া শিবির থেকে শালীনতার গণ্ডি ডিঙিয়ে আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, আক্রমণের অভিমুখে আনা হয়েছে তাঁর পরিবার, স্ত্রী মায় ছেলেমেয়েকেও। কিন্তু সেই আক্রমণের বদলে তিনি কখনই শালীনতার গন্ডি অতিক্রম করে আক্রমণ শানেনই বিরোধী পক্ষকে। তবে শনিবার তিনি স্পষ্টই নাম করে করে আক্রমণ শানলেন অধিকারীদের। তিনি তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনিবার কাঁথির(Contai) প্রভাত কুমার কলেজের মাঠে ছিল তাঁর সভা। প্রায় দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সেই সভা থেকেই তিনি নাম না করেই আক্রমণ শানিয়েছেন অধিকারীদের। হুঙ্কার দিয়েছেন, ‘এই কলেজ মাঠে আবার সভা হবে। তুমি তোমার খাতা নিয়ে আসবে। আমি আমার খাতা নিয়ে আসব। আমাদের মধ্যে দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। আমি ওদের উলঙ্গ করে দেব।’

আরও পড়ুন ‘বিশ্বাসঘাতক বেইমান মুক্ত মেদিনীপুরের মাটি চাই’, ডাক অভিষেকের

কাঁথির মাটিউ কাদের গড়? অধিকারীদের নাকি আমজনতার? এই প্রশ্নের মীমাংসাও এদিন করে দিয়েছেন অভিষেক। নাম না করে অধিকারীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘কথায় কথায় আমাকে তোলাবাজ বলে। আমি ৫-৮ ডিসেম্বর দিল্লি যাব। সংসদ আছে। ১৫ দিন সময় দিলাম। এই কলেজ মাঠে আবার সভা হবে। তুমি তোমার খাতা নিয়ে আসবে। আমি আমার খাতা নিয়ে আসব। আমাদের মধ্যে দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। আমি ওদের উলঙ্গ করে দেব। আপনার বাবাকে আমি শ্রদ্ধা করি। আমি শিশির অধিকারীকে(Sishir Adhikari) কোনও দিন অসম্মান করিনি। বয়সের জন্য শ্রদ্ধা করি, কাজের জন্য নয়। এখানে সভা করতে এলেই প্রতিবার ধমকানো-চমকানো হয়। এর আগে আমার ওপর আক্রমণ চালানো হয়। জোকার চামচাকে দিয়ে আমাকে সমাজমাধ্যমে আক্রমণ করানো হয়েছিল। তাকে আমি বলেছি, তোর বাবাকে গিয়ে বল কাঁথি অধিকারীদের গড় নয়। এটা তৃণমূলের গড়। আমি কারও গড়ে আসিনি। পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মানুষের গড়ে এসেছি। আমার কথা শুনবে বলে লেজ গুটিয়ে ডায়মন্ডহারবার পালিয়েছে। যত বার আমার নাম ব্যবহার করবে তত বার অক্সিজেন পাবে।’

আরও পড়ুন ‘আপনার মতো কেউ এসে আমাদের কথা শোনেনি’, শুনলেন অভিষেক

এর পাশাপাশি এদিন অভিষেক পঞ্চায়েত নির্বাচন নিয়েও সকলকে সতর্ক করে দিয়েছেন দলের কর্মী থেকে নেতাদের। এক্ষেত্রেও তিনি নাম না করে বার্তা দিয়েছেন অধিকাড়ীদের। বলেছেন, ‘পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট হবে। যারা ভোটে লড়তে চায় না তারা নানা টালবাহানা করছে। ২০১১ সালে যা আসন পেয়েছিল তার থেকে ২০১৬ এবং ২০২১ সালে বেশি আসন পেয়েছে তৃণমূল। অধিকারী পরিবার ছিল না বলে আমরা বেশি আসন পেয়েছি। কোন রাস্তায় কবে কত টাকা চুরি হয়েছে সব ওঁর মুখস্থ। কারণ উনি এই সবের মাথা। আমি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে গোটা রাজ্যের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী এঁদের বিশ্বাস করার জন্য। আমাদের দোষ রয়েছে ওদের ১০ বছর ক্ষমতা দিয়ে রাখার জন্য। আমাদের নেতাদেরও একটা পরিবারের ওপর ভরসা না করে গ্রামে গ্রামে যাওয়া উচিত ছিল। যারা আদর্শ, মূল্যবোধের কথা বলে, তাদের বাড়িতে দুটো তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ বিজেপির সঙ্গে কানামাছি বৌ বৌ খেলছে। বিবেক, মূল্যবোধ, মর্যাদা, সম্মান থাকলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে ইস্তফা দিয়ে যেতেন। হোক না নির্বাচন। আমিও চাই। মানুষ প্রমাণ করে দেবেন তাঁরা কাদের সঙ্গে আছেন। আমরা এই বিশ্বাসঘাতকদের পূর্ব মেদিনীপুর ছাড়া করে ছাড়ব, রাজনৈতিক ভাবে দেউলিয়া করে দেব। আমি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। কত ক্ষমতা দেখব। যতদিন না বেইমান মুক্ত করতে পারি  তত দিন এই লড়াই চলবে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের