‘বিশ্বাসঘাতক বেইমান মুক্ত মেদিনীপুরের মাটি চাই’, ডাক অভিষেকের

কাঁথির বুকে দাঁড়িয়ে নাম না করে অধিকারীদের তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতকদের মেদিনীপুরের বুক থেকে তাড়িয়ে দিতে বললেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌজন্যের আবহ আপাতত অতীত। ফিরল আবারও ব্যক্তি আক্রমণ। তবে নাম না করে। অধিকারীদের শহরে দাঁড়িয়ে অধিকারীদেরই নাম না করে তুলোধনা করলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কাঁথির(Contai) প্রভাত কুমার কলেজের মাঠে দাঁড়িয়ে তিনি তাই ডাক দিলেন, ‘বিশ্বাসঘাতক এবং বেইমান মুক্ত মেদিনীপুরের(Midnapur) মাটি চাই।’ কার্যত সৌজন্যের আবহে কেন্দ্র ও রাজ্য সরকার যখন ক্রমশ কাছাকাছি আসছে ঠিক তখনই সবাই অধীর আগ্রহে জানতে চাইছিল, অধিকারীদের শহরে গিয়ে তৃণমূলের নম্বর টু নেতা অধিকারীদের কীভাবে আক্রমণ শানেন তা দেখার জন্য। দেখা গেল বিরোধ আগের মতোই রয়ে গিয়েছে। তবে অভিষেক যেমন শালীনতার গণ্ডি পার হয়ে কোনওদিন কিছু বলেন না, এবারেও সেই শালীনতা বজায় রেখে নাম না করেই তিনি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারীকে(Suvanedu Adhikari)।

আরও পড়ুন ‘আপনার মতো কেউ এসে আমাদের কথা শোনেনি’, শুনলেন অভিষেক

এদিনের সভায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব ১ লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। সেই লক্ষ্য ছাপিয়ে এদিনের জমায়েত দেড় লক্ষের আশেপাশে গিয়ে দাঁড়ায়। ভিড়ের জেরে কাঁথি শহরের যান চলাচল থমকে যায়। মূলত যে রাস্তা ধরে বিভিন্ন মিছিল এগোচ্ছিল সেই রাস্তা দিয়ে কোনও গাড়ি আসা-যাওয়া করতে পারছিল না। বেলা ৩টে ১০ নাগাদ কাঁথির ওই মঞ্চে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ ক্ষদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। অভিষেককে দেখে তুমুল উৎসাহের ছবি দেখা যায় কর্মী এবং সমর্থকদের মধ্যে। মঞ্চে উঠে দলীয় কর্মী এবং সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা বার্তা দেন তিনি। অভিষেককে ফুল দিয়ে বরণ করেন কাঁথি জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি। বিকেল ৩টে ২০ নাগাদ বক্তৃতা শুরু করেন অভিষেক। প্রথমেই তিনি এদের সভায় জনজোয়ারের জন্য আমজনতাকে ধন্যবাদ দেন। বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন সভা। এর থেকে অনেক বেশি মানুষ রাস্তায় আছেন। পূর্ব মেদিনীপুরে সভা করলে জায়গা ছোট হয়ে যায়। বিধানসভা নির্বাচনের সময় সভা করে গিয়েছিলাম। এই জেলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দায়িত্ব দিয়েছিলেন সে বিশ্বাসঘাতক, বিজেপির পা ধরেছে।’

আরও পড়ুন মহেশতলার দুর্ঘটনায় আহত অন্বেষার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক

এরপরেই অধিকারীদের নাম না নিয়েই আক্রমণ শুরু করেন অভিষেক। বলেন, ‘সাধারণ মানুষ যে ভাবে তৃণমূলকে দেখতে চায়, আমরা সেটা করতে বদ্ধপরিকর। আমরা ঠিকাদারদের মতো করে পার্টিকে গড়তে বদ্ধপরিকর নই। শহিদ ক্ষুদিরাম বসু আকাশের দিকে বুক চিতিয়ে তাকিয়ে রয়েছেন। আর সেই পূর্ব মেদিনীপুরের সম্মান ভূলুণ্ঠিত করে ইডি, সিবিআই থেকে বাঁচতে বিজেপির নেতাদের পা ধরে দু’বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিল তাকে এই জেলার মানুষ ক্ষমা করবে না। পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে আগামী ৫০০ বছর মিরজাফর, গদ্দার বলে ডাকবে। বিশ্বাসঘাতক এবং বেইমান মুক্ত মেদিনীপুরের মাটি চাই। যার পরিবার ব্রিটিশ তাড়ায় সে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগ দেবে? এই মাঠে আমার সভা নিয়ে ও আদালতে গিয়েছে। সকাল, বিকেল, শয়নে, স্বপনে আমার নাম করছে। কিন্তু সরাসরি আমার নাম নিতে পারে না। বলে, ভাইপো। এই রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ, ঘুষখোরের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি দিয়েছে? এই কলেজের গার্লস হস্টেল হচ্ছিল ২০১৫ সালে। ১ কোটি ১৫ লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। তাতে ৮৫ লক্ষ টাকা বেশি দেওয়া হয়েছিল। গার্লস কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান কে ছিলেন? তাঁরাও এই সভা শুনছেন। কেউ মোবাইলে, কেউ মাইকে শুনছে। ২০০ মিটার দূরে তো বাড়ি। এদের কাছে সততার পাঠ তৃণমূল শিখবে না।’ পাশাপাশি আগামিকাল থেকে ‘বেইমান মুক্ত’ কর্মসূচি পালিত হবে পূর্ব মেদিনীপুরে, এমনটাই ঘোষণা করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি পালনের নির্দেশ তিনি দিয়েছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে। 

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি