দিল্লি পুরভোট: বুথ খুঁজে না পেয়ে ফিরলেন ভোটার

সকাল থেকে শুরু হয়েছে দিল্লি ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট চলছে। অথচ বুথের হদিশ নেই। এমনই বেনজির ঘটনার সাক্ষী দিল্লি।

রবিবার দিল্লিতে চলছে পুরভোট। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকে ভোটমুখী নগরবাসী। যদিও বেশ কয়েকজন ভোটারদের অভিযোগ, তারা বুথের খোঁজ না পেয়ে বাড়ি চলে আসেন। তাদের মধ্যে অন্যতম কালুরাম।

রবিবার কালুরাম নাগরিক অধিকার প্রয়োগের জন্য সুনির্দিষ্ট বুথের উদ্দেশ্যে বাড়ি থেকে পরিবারকে নিয়ে বেরিয়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে বুথ খুঁজে বেরিয়েছেন। বুথের খুঁজে না পেয়ে তিনি বাড়ি ফেরেন।

সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন কালু। বলেন, ছেলেকে কোলে নিয়ে কয়েক ঘণ্টা ধরে বুথ খুঁজে বেরিয়েছি। বুথ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে আসি। স্ত্রী ভোট দিতে পারলেও আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারিনি।

একই রকম ঘটনার সাক্ষী দিল্লির এক মহিলা ভোটার। জানিয়েছেন, তার পরিবারের ২০জন সদস্য ভোটদানের জন্য এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে খুঁজে বেরাচ্ছিলেন বুথ। বুথ খুঁজে না পেয়ে তারা বাড়ি ফিরে আসেন।

মহিলা জানিয়েছেন, দুই ঘণ্টা ধরে বুথ খুঁজে বেরিয়েছি। শেষ পর্যন্ত বুথ খুঁজে না পাওয়ায় বাড়ি চলে আসতে বাধ্য হই। দিল্লির দুই প্রবীণ নাগরিকও জানিয়েছেন, তারাও তাদের নির্দিষ্ট বুথ খুঁজে না পেয়ে বাড়ি চলে আসেন। 

আরও পড়ুনআরও ছয়দিন বন্ধ থাকবে এমসের সার্ভার, হ্যাকার হানার তদন্তে দিল্লি পুলিশ

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা