দিল্লির মদ নীতি: রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকে জেরা করবে সিবিআই

সকাল এগারোটার সময়ে তদন্তকারীরা তার বাড়িতে গিয়েই জেরা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির মদ নীতি নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে আগামী রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ইমেল মারফত মুখ্যমন্ত্রী কন্যা কে কবিতাকে জানানো হয়েছে, আগামী রবিবার সকাল এগারোটার সময়ে তদন্তকারীরা তার বাড়িতে গিয়েই জেরা করবেন।

দিল্লির মদ নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে ভারত রাষ্ট্রীয় সমিতির (পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি) সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে জেরা করার সিদ্ধান্ত নেয় সিবিআই। গত ২ ডিসেম্বর ইমেল পাঠিয়ে কে কবিতাকে বলা হয়, ৬ ডিসেম্বর মঙ্গলবার তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা। তিনি যেখানে বলবেন সেখানেই জেরার জন্য পৌঁছে যাবেন তাঁরা। গতকাল সোমবার সিবিআইকে পাল্টা চিঠি পাঠিয়ে কেসিআর কন্যা জানান, ৬ ডিসেম্বর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। ফলে ওইদিন জেরার মুখোমুখি হওয়া সম্ভব নয়। ১১ তারিখ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন তিনি জেরার মুখোমুখি হতে প্রস্তুত। ওই আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরার দিন পিছিয়ে দিয়েছে।

চলতি বছরে নতুন মদ নীতি চালু করে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ওই নীতি চালু নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। দুর্নীতিতে নেমে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া সহ একাধিক ব্যাক্তিকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মণীশ শিসোদিয়ার মতো স‍ৎ রাজনীতিবেদের চরিত্র কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে সিবিআই।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ