নিউটাউনে আবার ভুয়ো কল সেন্টারের হদিস, ধৃত ৩৩

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: নিউটাউনে আবারো ভুয়ো কল সেন্টারের হদিস। আস্ট্রা টাওয়ার বিল্ডিং এ হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করল ইকোপার্ক থানা(ECO Park P.S.) পুলিশ। উদ্ধার প্রচুর মোবাইল ফোন এবং ল্যান্ড ফোন সহ প্রচুর নথি।পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ইকোপার্ক থানার পুলিশের কাছে একটি অভিযোগ আছিল যে নিউটাউন আস্ট্রা টাওয়ার বিল্ডিং এর অফিস খুলে কল সেন্টারের আড়ালে সেখান থেকে সাধারণ মানুষকে ফোন করে চাকরি পাইয়ে দেওয়া, লোন পাইয়ে দেওয়া এছাড়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিত এই চক্র।

এরপরেই তদন্ত নেমে ইকোপার্ক থানার পুলিশ নিউ টাউন(Newtown) আস্ট্রা টাওয়ার বিল্ডিং এ সাত তলায় ৭১১ নম্বর রুমে হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ ৩৩ জনকে গ্রেফতার করে। অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যান্ড ফোন, প্রচুর মোবাইল ফোন সহ বিভিন্ন নথি। এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্র কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছি পুলিশ।

নিউ টাউন ও সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় একের পর এক অনলাইন প্রতারণা চক্রের হদিশ মিলছে গত কয়েক দিন ধরে ।যা নিয়ে রীতিমতো চিন্তিত বিধাননগর(Bidhannagar) কমিশনারেট । শুধু এ শহর রাজ্য বা দেশ নয় , আন্ত: দেশীয়ভাবেও অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করছে একাধিক চক্র।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল