শ্যামনগরের নেহেরু মার্কেটে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর নেহরু মার্কেটে বুধবার  সন্ধ্যায় আগুন লাগে । মার্কেটের ভেতরে সবজি দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান(Cloth Stores) সবকিছুই পুড়ে যায়। শর্টসার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের(Fire Brigade) তিনটি ইঞ্জিন যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ১৫ টি দোকান ভস্মিভূত হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন প্রথম আগুন লাগে ওই মার্কেটের কোনে থাকা একটি দোকানের গুদামে । ওই গুদামে প্রচুর পরিমাণে প্লাস্টিকের মালপত্র মজুত ছিল। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই।

শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল বিভাগের। নিমেষে ওই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ভয়ংকর আগুনে ভস্মীভূত হয়ে যায় দশকর্মার উপকরনের একটি দোকান সহ আনাজ ও কাপড়ের দোকানঘর। গোটা মার্কেটটিতে(Market) কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানা গিয়েছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীকালে আগুন লাগার কারণ এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন  এই মার্কেটে ছিল না তা খতিয়ে দেখা হবে।

শহর শহরতলীর একাধিক বাজার গুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযোগ্য আছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন শুরু করেছে দমকল বিভাগ। প্রয়োজন বোধে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে বাজারের লাইসেন্স(Licence) বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দমকল বিভাগ। শীতের শহরে রাতে বড় ধরনের অগ্নিকাণ্ড  ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে দমকল বিভাগ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল