পঞ্চায়েত নির্বাচনে সব আসনে জিততেই হবে, নির্দেশ অনুব্রতর

আদালতে আজ হাজিরা দেওয়ার দিন ছিল অনুব্রত মণ্ডলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে আজ হাজিরা দেওয়ার দিন ছিল অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL)। আর আদালত চত্বরেই দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন তিনি। করলেন বিশেষ আলোচনাও।

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসানসোল বিশেষ আদালতে পেশ করেছিল অনুব্রত মণ্ডলকে। বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে শুনানি বা রায় ছাড়াও এদিন আদালত চত্ত্বর নজর কাড়ল অন্য কারণে। এদিন বীরভূমের সবুজ শিবিরের একাধিক নেতা-নেত্রী, কর্মী ভিড় জমিয়েছিল আদালতে। তাঁদের কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন কেষ্ট। এরপর বেশ কয়েকজনকে নিয়ে বিশেষ আলোচনাও সারেন তিনি। তারপরেই জেলা নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘পঞ্চায়েত নির্বাচনে সব আসনে জিততেই হবে’। উল্লেখ্য, আগামী বছরের শুরুর দিকেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটকেই পাখির চোখ করেছে সবুজ শিবির।

আরও পড়ুন: রাইস মিল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ফেরানো হোক মোবাইল, আবেদন অনুব্রতর 

চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আগেও ‘প্রত্যয়ী’ হয়েছিলেন কেষ্ট। ফের ডিসেম্বরে তাঁকে দেখা গেল ‘দৃঢ়’ ভূমিকায়। কখনও তিনি বলেছেন, পঞ্চায়েত ভোট ব্যাপক হবে। আবার কখনও তাঁর ‘ভাই’দের বলেছিলেন, এলাকায় দলের কাজ ভালোভাবে করতে। পঞ্চায়েট ভোটের জন্য ‘প্রস্তুত’ হতে। আবার কখনও বা নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের কাজ করতে। কখনও কেষ্ট বলেছেন, ‘পৌষ মেলা করতেই হবে’। উল্লেখ্য, বিশ্বভারতী ময়দানে পৌষমেলা হচ্ছে না। তবে গতবারের মত বিকল্প পৌষমেলা’র আয়োজন করা হচ্ছে পুরসভার উদ্যোগে। 

শুক্রবার পঞ্চায়েত ভোট নিয়ে আবারও নির্দেশ দিলেন কেষ্ট। চেনা ভঙ্গিতে বললেন, ‘সব আসনে জিততেই হবে’। আর ‘দাদা’র নির্দেশ পেয়েই ‘ভাই’রা আরও সক্রিয় হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে প্রচারে।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের