Loading live market data...
Loading active stocks...
Connecting...

অমিত শাহ-র নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

নবান্ন (Nabanna) সূত্রে খবর, আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার আগে তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নবান্নে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

প্রসঙ্গত আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তাঁর বাংলা সফর। ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে সেই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পাশাপাশি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ সহ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদেরও। সূত্রের খবর, নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের ফাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিম-এই পাঁচ রাজ্য নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় পরিষদ। আন্তঃরাজ্য সীমানার পাশাপাশি অন্তর্দেশীয় সীমান্তের নিরাপত্তার বিষয়টি আলোচনা হয় পরিষদের বৈঠকে। চার বছর আগে ২০১৮ সালে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশে কোভিড পরিস্থিতির কারণে গত কয়েক বছর পর পর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করা সম্ভব হয়নি। চলতি বছরে গত ৫ নভেম্বর ওই বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। অবশেষে আগামী ১৭ ডিসেম্বর হতে চলেছে সেই বৈঠক।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর