গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবরথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে ভূপেন্দ্র প্যাটেল। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবরথ। শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানকার হেলিপ্যাড মাঠে।

অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা-সব বিজেপি গুজরাত শাখার বেশ কয়েকজন শীর্ষনেতা। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলে ভূপেন্দ্র প্যাটেল।  আর ব্যক্তিগতভাবে দ্বিতীয়বারের জন্য রাজ্য শাসনের দায়িত্ব তুলে নিলেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল ছাড়াও এদিন দলের বেশ কয়েকজন বিধায়ক শপথ গ্রহণ করেন। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিকেলে গঠিত হবে রাজ্যমন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী দায়িত্ব বন্টন করে দেবেন। 

গুজরাত বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। তারা দখল করে ১৫৬টি আসন। রাজ্য় বিধানসভা নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়েছিল আপ। তবে তারা মাত্র পাঁচটি আসন দখল করেছে। গত বিধানসভায় কংগ্রেস ভালো ফল করলেও এবারের নির্বাচনের তাদের পারফরম্যান্স একেবারেই নজরকাড়া নয়। সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেস মাত্র ১৭টি আসন দখল করেছে। সে নিরিখে আপের ফলাফল ইতিবাচক বলা যেতে পারে। পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল আপ। ওই রাজ্যে তাদের পারফরম্যান্স ইতিবাচক। তারা ক্ষমতা দখল করেছে। গুজরাতেও ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে তারা নির্বাচনী লড়াইয়ে নামে। আপ প্রার্থী দিয়েছিল হিমাচলেও।

আরও পড়ুন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর, শুরু কংগ্রেসের শাসন

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ