বিশ্বকাপে মেসিদের সমর্থনের প্রতিদান, ঢাকায় ফের দূতাবাস খুলছে আর্জেন্টিনা

ইতিমধ্যেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা শুরু করেছেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের পাগলামোর কথা সবার জানা। কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা দেশের প্রতি বাংলাদেশিদের এমন উচ্ছ্বাস, সমর্থনে আপ্লুত লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনি থেকে থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। বাংলাদেশি ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। এবার বাংলাদেশিদের বিপুল সমর্থনের প্রতিদান দিতে এগিয়ে এসেছে আর্জেন্টিনা সরকার। ফের ঢাকায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা শুরু করেছেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

স্বাধীন বাংলাদেশে দূতাবাস খুলেছিল আর্জেন্টিনা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নৃশংস হত্যাকাণ্ডের পরে ১৯৭৮ সালে ওই দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। তবে দূতাবাস না থাকলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে লাতিন আমেরিকার দেশটির। গত বছর অর্থা‍ৎ ২০২১ সালে বাংলাদেশে আর্জেন্টিনার রফতানির পরিমাণ ছিল ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার। যা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে।

চলতি কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সমর্থন নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার খবর গোটা বিশ্বের সংবাদমাধ্যমের খবরের শিরোনাম হয়েছে। আর ওই উ‍ৎসাহ দেখেই ঢাকায় ফের দূতাবাস চালুর কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো। এক টুইটে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত অগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি। বাংলাদেশে ফের দূতাবাস চালুর পরিকল্পনা নিয়েছি। দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতেই এই পদক্ষেপ।’

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস