ফ্রান্সকে কখনও হারাতে পারেনি আফ্রিকার অদম্য সিংহরা

মোট পাঁচবার সম্মুখ সমরে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। তিনটি ম্যাচে জিতেছে ফরাসিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান ফ্রান্স ও আফ্রিকার অদম্য সিংহ হিসেবে পরিচিত মরক্কো। হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। দেশের ফুটবলারদের উ‍ৎসাহ জোগাতে দর্শকাসনে উপস্থিত থাকছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। কিন্তু মাঠে নামার আগেই আফ্রিকার অদম্য সিংহদের তুলনায় এগিয়ে ফরাসিরা।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকবার উত্তর আফ্রিকার দেশটির মুখোমুখি হয়েছে ফরাসিরা। আর কোনও বারই হারের স্বাদ পেতে হয়নি। দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮৮ সালে। সেবার আফ্রিকার অদম্য সিংহদের ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। শেষ বারের মতো মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। প্যারিসে বন্ধুত্বমূলক প্রদর্শনী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। এখনও পর্যন্ত মোট পাঁচবার সম্মুখ সমরে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। তিনটি ম্যাচে জিতেছে ফরাসিরা। বাকি দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যদিও বিশ্বকাপের আসরে এই প্রথম মুখোমুখি হতে চলেছে দুই দল।

ধারে ও শক্তির বিচারে কয়েক যোজন এগিয়ে থাকলেও মরক্কোকে হাল্কাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। তাই কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়ান গ্রিজম্যানদের পইপই করে সতর্ক করে দিয়েছেন। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই গোল করতে হবে তাঁকে। কেননা পাঁচটা গোল করে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

অন্যদিকে এবারেই প্রথমবার আফ্রিকার দল হিসেবে সেমিফাইনাল খেলতে নামবে আশরাফ হাকিমি-ইয়াসিন বোনোরা। এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনও প্রতিপক্ষ মরক্কোর জালে বল গড়াতে পারেনি। কানাডার বিপক্ষে যে গোলটি হজম করেছিল সেই গোলটি ছিল আত্মঘাতী।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?