শুভেন্দু’র অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ১ শিশু সহ ৩, আহত ৫

পদপিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩ দরিদ্র পরিবারের মানুষ। হুড়োহুড়ি'তে জখম হয়েছেন আরও ৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কম্বল  বিলির অনুষ্ঠান ছিল বিজেপির। শীতের মরশুমে কম্বল বিলি করতে আসানসোলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেখানেও বিপত্তি। পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু (DEATH) হয়েছে ১ শিশু সহ ৩ জনের। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামকৃষ্ণ ডাঙার ঘটনা। 

জানা গিয়েছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩ দরিদ্র পরিবারের মানুষ, মৃতের তালিকায় রয়েছে ১ শিশু। হুড়োহুড়ি’তে জখম হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সূত্রে খবর, অনুষ্ঠান স্থল থেকে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরেই বাধে হুড়োহুড়ি। তারই পরিণতি মর্মান্তিক। এলাকা জুড়ে কান্নার রোল। এই ঘটনাতেই সরব হয়েছে তৃণমূল। সবুজ শিবিরের অভিযোগ, সামান্যতম ব্যবস্থা ছিল না বলেই মৃত্যু হয়েছে শিশু সহ আরও ২ জনের। আহত একাধিক। মৃত ও আহতদের পরিবারের জন্য দাবি তোলা হয়েছে ক্ষতিপূরণের।  

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনাতে শোকপ্রকাশ করেছেন। তাঁর কটাক্ষ, ‘পাগলের হাতে দেশলাই পড়লে যা হয়’।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি