গোলের উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরাবরই আর্জেন্টিনার সমর্থক। মঙ্গলবার রাতে নিজের ঘরে বসেই টেলিভিশনে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ধুন্ধুমার সেমিফাইনাল ম্যাচ দেখছিলেন বরিশালের গৌরনদীর চরকির টকের বাসিন্দা উপেন মণ্ডল। প্রিয় দল প্রথম গোল করাতেই উত্তেজিত হয়ে পড়েন। আর সেই উত্তেজনাই কাল হয়ে দাঁরাল। মুহুর্তেই হৃদরোগে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় ঢাকায় স্থানান্তরিত করা হয়। রাজধানীতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন উপেনবাবু। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ। কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা দেশের প্রতি এমন সমর্থন বিশ্বে কার্যত নজিরবিহীন। বাংলাদেশের এমন সমর্থন দেখে অভিভূত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

কিন্তু খেলা দেখতে গিয়ে উত্তেজনায় মৃত্যুর ঘটনা প্রথম ঘটল। মৃতের ভাগ্নে সুমন বাড়ৈ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন বিদেশে ছিলেন উপেন চন্দ্র মণ্ডল। ফুটবল অন্ত প্রাণ ছিলেন। বরাবরই আর্জেন্টিনার সমর্থক। মঙ্গলবার রাতে নিজের ঘরে বসে টিভিতে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখছিলেন। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতেই আনন্দে চি‍ৎকার করে ওঠেন। উত্তেজনার কারণে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস