বারুইপুর রেলমাঠে মঙ্গলবার থেকে শুরু দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা বইমেলা (Book Fair)। বারুইপুর (Baruipur) রেলমাঠে হবে বইমেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা বইমেলা (Book Fair)। এ বছর জেলা বইমেলা বারুইপুর (Baruipur) রেলমাঠে হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি (Siddiqullah Choudhury)।

২০২২ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা ২৮ তম বর্ষে পদার্পণ করল। আগামী ২০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা গ্রন্থাগার পরিষেবা দফতরের তরফে সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হয়েছে। এদিন জেলা গ্রন্থাগার পরিষেবা দফতরের তরফে জানানো হয়,  ২০ ডিসেম্বর বারুইপুর মেলার উদ্বোধন করতে আসবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মেলায় প্রধান অতিথি হিসাবে থাকবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ ছাড়াও উপস্হিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ সাংসদ, বিধায়করা। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা ও জেলা সভাধিপতি শামিমা শেখ উদ্বোধনী মঞ্চে থাকবেন।

জানা গিয়েছে, আগামী দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলার থিম করা হবে ‘স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ’। মেলায় ৬৩টি পবলিশার্সের স্টল থাকবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, বিতর্ক সভা কবি সম্মেলনের আয়োজন থাকবে। এদিন সাংবাদিক বৈঠকে জেলা সভাধিপতি শামিমা শেখ জানান, বেশ কিছু সরকারি প্রকল্প, ক্ষুদ্র পত্র- পত্রিকার স্টলও মেলায় থাকবে। অনলাইনের যুগে বই পড়ার আগ্রহ তৈরি করতে ছাত্র ছাত্রী, গ্রন্থাগারকর্মী ও বইপ্রেমী মানুষকে এক সপ্তাহ ধরে চলা এই মেলায় আসার আবেদন জানান তিনি।

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন