গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট

জামিনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের গোধরায় সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্তের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুককে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে। গত ২০০৪ সাল থেকেই জেলের ঘানি টানছিলেন ফারুক।

দুই দশক আগে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সাবরমতী এক্সপ্রেসে করসেবকদের পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ট্রেনের এস-৬ কোচে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ৫৮ জনের মৃত্যু হয়। এঁদের অধিকাংশই অযোধ্যায় কর সেবা করে ফিরছিলেন। সাবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পরেই গুজরাত জুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা। মুসলিম নিধন শুরু করে দেয় গেরুয়া গুণ্ডারা। ট্রেনে পাড়ত ছোড়ার অপরাধে ফারুক নামে এক মুসলিমকে আসামী করা হয়। ২০১১ সালের মার্চে নিম্ন আদালত মোট ৩১ জনের সাজা ঘোষণা করে। ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এদিন ফারুখের জামিনের আবেদনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘মহিলা, শিশু-সহ ৫৯ জনকে পুড়িয়ে মারার মতো জঘন্য অপরাধে জড়িতকে জামিন দেওয়া ভুল বার্তা পৌঁছে দেবে।’  যেখানে গুজরাত দাঙ্গায় বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার সেখানে কেন গোধরা কাণ্ডের সাজাপ্রাপ্তের জামিনের আবেদনের বিরোধিতা করা দ্বিচারিতা বলে উল্লেখ করেন আবেদনকারীর আইনজীবী। শেষ পর্যন্ত গুজরাত সরকারের আপত্তি খারিজ করে দিয়ে ফারুককে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়