মার্কিন দূতের সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন বিশিষ্ট নাগরিকরা

মার্কিন দূতের রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সরব ৪ বিশিষ্ট নাগরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উ‍ৎখাতের ষড়যন্ত্রে ফের নেমে পড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী আমেরিকা। গত কয়েকদিন ধরেই বিরোধী দল বিএনপির মুখপাত্র হয়ে সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এমনকী শিষ্টাচার ভেঙে এক নিখোঁজ বিএনপি কর্মীর বাড়িতেও চলে গিয়েছেন। মার্কিন দূতের এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে শুক্রবার গর্জে উঠলেন হাশেম খান, আ আ ম স আরেফিন সিদ্দিক, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দীন ইউসুফ সহ সহ ৩৪ বিশিষ্ট নাগরিক।

এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাক্তন ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহীনবাগের বাসায় যান। সে সময় তিনি বেরিয়ে আসার পর ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠনের সদস্যরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিতে গেলে মার্কিন রাষ্ট্রদূত তাদের কথা না শুনে এড়িয়ে যান। এই ধরনের আচরণ কূটনৈতিক শিষ্টাচার-বর্হিভূত এবং ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়লেন এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের পক্ষভুক্ত হলেন কিনা, এ নিয়ে দেশের জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।’

বিবৃতিতে সই করেছেন দেশবরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, নাট্যব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক, অধ্যাপক আনোয়ার হোসেন, অভিনেত্রী অরুণা বিশ্বাসরা। গত কয়েকদিন ধরে সরকার বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠকে সিঁদূরে মেঘ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১৯৭৫ সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস খুনের আগেও একইভাবে সক্রিয় হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ত‍ৎকালীন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্থপতির খুনের পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র যে বিশেষ ভূমিকা ছিল, তার প্রমাণও পরে মিলেছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস