আজ বিজয় দিবস, বীর গোলক মজুমদারকে মনে আছে?

রুস্তম সেই নির্দেশ পালন করার দায়িত্ব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের আইজি গোলক মজুমদারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয় দিবস (VIJAY DIBOS)। ভারত এবং বাংলাদেশের গৌরবের দিন। দিনটি প্রতিবছরের মত এ বছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দুই দেশে। কিন্তু সকলের মনে আছে মুক্তিযুদ্ধের বীর সৈনিক গোলক মজুমদারের কথা? বিএসএফের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আইজি, রাজ্য পুলিশের ডিজির পদও সামলেছেন তিনি। পশ্চিমবঙ্গের মহান এই মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২০১৪ সালে স্বাধীনতা সম্মাননা দিয়েছিল বাংলাদেশ।

তাঁর প্রয়াণের পর বেরিয়েছে দীর্ঘ ৭ বছর। পশ্চিমবঙ্গের বিএসএফ আইজি ছিলেন তিনি। তখন মুক্তিযুদ্ধের উত্তাল সময়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতাদের সুরক্ষিত ভাবে ভারতে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন বিএসএফের শীর্ষস্তরের কর্তা কেএফ রুস্তমজিকে। আর রুস্তম সেই নির্দেশ পালন করার দায়িত্ব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের আইজি গোলক মজুমদারকে।

মুক্তিযুদ্ধের নেতাদের সীমান্ত পার করিয়ে সুরক্ষিতভাবে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন গোলক মজুমদার। শুধু তাই নয়, নিয়ে আসা হয়েছিল  বাংলাদেশের একাধিক গুণী ও বিশিষ্ট মানুষকেও।

১৯৭১ সালের ১৭ এপ্রিল এপ্রিল মেহেরপুর আম্রকাননে অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন বীর গোলক। কলকাতা থেকে মেহেরপুরে নিয়ে গিয়েছিলেন সকলকে। ব্যবস্থা করেছিলেন নিশ্ছিদ্র নিরাপত্তার। দু’ই দেশের কাছে প্রণম্য এই ব্যক্তির প্রয়াণকালে বয়স হয়েছিল ৯০। ২০১৫ সালের ৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিজয় দিবসের দিন তাঁর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস