বিতর্কের মাঝেই ‘পাঠান’-এর নতুন গান মুক্তির ঘোষণা

নির্মাতারা আজ ছবির দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান'-এর প্রথম লুক শেয়ার করেছেন। যেখানে শাহরুখ এবং দীপিকাকে ড্রপডেড গর্জিয়াস দেখাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার বহু প্রতীক্ষিত শাহরুখের ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রঙ’-মুক্তি পেতেই গোটা দেশের রাজনৈতিক মহল রীতিমতো রণমূর্তি ধারণ করে। গানে শাহরুখ-দীপিকার রোমান্স ভক্তদের মুগ্ধ করলেও, দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে রীতিমতো ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সবাই বলেন গেরুয়া বিকিনিতে নিজেকে মুড়ে হিন্দু সংস্কৃতির অবমাননা করেছেন অভিনেত্রী। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে শুরু করে বিধানসভার স্পিকার গিরিশ গৌতম, সবাই শাহরুখের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে এবং দীপিকার পোশাক নিয়ে তাঁকে রীতিমতো তুলোধনা করেন।

গানটির সম্পাদন করার আবেদন জানিয়েছেন রাজনৈতিক মহল। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও শাহরুখ-দীপিকার কোনও হেলদোল নেই। তাঁরা ছবির প্রচারে ইতিমধ্যেই কাতার থেকে ঘুরে এসেছেন। নির্মাতারা আজ ছবির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’-এর প্রথম লুক শেয়ার করেছেন। যেখানে শাহরুখ এবং দীপিকাকে ড্রপডেড গর্জিয়াস দেখাচ্ছে। জানালেন, আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই গান। গানটি সম্পর্কে বলতে গিয়ে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, “ঝুম জো পাঠান পাঠানের চেতনার একটি গান, যেখানে শাহরুখ অনবদ্য ভূমিকায় অভিনয় করেছেন। গানটি আধুনিক ফিউশন কাওয়ালির মিশ্রণ।”

এই গানটি সারা বিশ্ববাসীর কাছে আরও একটি সারপ্রাইজ হতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, অ্যাড্রেনালাইন পাম্পিং পাঠান ছবিটি আগামী ২৫ জানুয়ারী গোটা বিশ্বে মুক্তি পাচ্ছে৷ ছবিতে শাহরুখ-দীপিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। রবিবার কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কিংবদন্তি Wayne rooney-এর সঙ্গে এদিন বাতালাপ করতে দেখা যায় অভিনেতাকে। সঙ্গে তাঁর অভিনীত মাইলস্টোন সৃষ্টিকারী DDLJ-এর পোজ শেখাতে দেখা যায় লেজেন্ডকে। অন্যদিকে দীপিকাকে এদিন বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে দেখা যায়। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম অভিনেত্রী যিনি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর