‘খুব সুন্দর লাগছে জয় ও বীরের ছোট আম্মুকে’, হিজাব পরে নেটপাড়ার কটাক্ষের মুখে পূজা চেরি

সমালোচকদের কেউ কেউ টিপ্পনি মেরে শাকিব খানকেও টেনে এনেছেন। কেউ কেউ বলেছেন, 'বীর ও জয়ের ছোট্ট আম্মি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হিজাব পরে অবতীর্ণ হয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তবে হিন্দু অভিনেত্রী হয়ে পুজার হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হওয়ার বিষয়টা একেবারেই ভাল চোখে দেখছেন না নেটমহল। আজ পর্যন্ত যতগুলি সিনেমা উপহার দিয়েছেন পূজা, সবটাই সুপারহিট। এছাড়াও সমাজমাধ্যমে খুবই সক্রিয় পূজা। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত মতামত কে তুলে ধরেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত অবস্থায় একটি ছবি পোস্ট করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকাই সিনেমার শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া অভিনেত্রী পূজা চেরি। সোমবার নিজের ভেরিফায়েড পেজ থেকেই এই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন- ‘ভদ্রতা মানবতার ফুল।’ এর আগে কখনই পূজা চেরিকে হিজাব পরা অবস্থায় দেখা যায়নি। তাই হিন্দু অভিনেত্রী হয়ে হিজাব পরার ছবি পোস্ট করতেই নেটিজেনরা ক্ষুব্ধ হন। যদিও পূজার বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সৌন্দর্যের মুগ্ধতা প্রকাশ করেছেন। সমালোচকদের কেউ কেউ টিপ্পনি মেরে শাকিব খানকেও টেনে এনেছেন। কেউ কেউ বলেছেন, ‘বীর ও জয়ের ছোট্ট আম্মি’। আবার অনেকে বলেছেন, ‘শাকিব ও তোমার বাচ্চা দেখার জন্যে অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশী সুপারস্টার শাকিব খানকে নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী বুবলীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়। এমনকী জানা যায়, তাঁদের একটি সন্তান রয়েছে। কিন্তু কবে হল এত কিছু তা জানতেই দর্শক মরিয়া। এ প্রসঙ্গে বুবলী নিজেই জানিয়েছেন তাঁর সন্তানের পিতা শাকিব, নায়ক নিজেও শিকার করেছেন। শাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। সেই ঘরেও একটি সন্তান রয়েছে শাকিবের। কিন্তু সেটিও অনেক দেরি করেই প্রকাশ্যে এনেছিলেন অপু, জানিয়েছিলেন শাকিবই নাকি তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনতে দেননি। বুবলীর বেলাতেও ঠিক তাই হল। এমনকী শাকিবের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঢালিউডের আরও এক অভিনেত্রী পূজা চেরি। শোনা যায়, পূজার সঙ্গে শাকিবের সম্পর্কের কথা জানার পরেই শবনম বুবলী তাঁর সন্তানের পরিচয় প্রকাশ্যে আনেন। যদিও এও শোনা যায় যে, পূজা-শাকিবেরও নাকি বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু সবটাই অস্বীকার করেছেন শাকিব।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস