বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ এবং বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে চলতো প্রতারণা চক্র। আন্ত রাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস। ব্লু এভিয়েশন নামের সংস্থার দুই কর্ণধার সহ ১৪ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার(Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট ও বেসরকারি বিমান সংস্থার জাল নথি।পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বাসিন্দা হাকিম শেখ ১৯ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি চাকরির জন্যে আপনা জব পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেন। সেখান থেকে খোজ পেয়ে ব্লু এভিয়েশন নামের একটি সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে। ওই সংস্থার পক্ষ থেকে তাকে জানানো হয় তাকে বিমানবন্দরে চাকরি দেওয়া হবে তার পরিবর্তে তাকে সেই সংস্থার ট্রেনিং কোর্স করতে হবে।

সেই ট্রেনিং বাবদ ওই অভিযোগকারীর থেকে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা নেয় ওই সংস্থা। ট্রেনিং শেষে অভিযোগকারীকে প্লেসমেন্ট বাবদ আরও ৫০ হাজার টাকা জমা দিতে বলে ওই সংস্থা। সেই ব্যক্তি ৫০ হাজার টাকা জমা দিলে তাকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে কার্গোতে চাকরির অফার লেটার দেওয়া হয়। সেই ব্যক্তি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারে ওই চাকরি ভুয়ো । পুনরায় সে কলকাতা ফিরে এসে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার পক্ষ থেকে তাকে পুনরায় জানানো হয় কলকাতার একটি বেসরকারি বিমান সংস্থায় তাকে চাকরি দেওয়া হবে। সেই মর্মে তাকে ওই বেসরকারি বিমান সংস্থার নামে (Air India) একটি অফার লেটার দেওয়া হয়। তার পরিবর্তে তার থেকে নগদে আরও ৫০ হাজার টাকা সল্টলেকের একটি হোটেলের সামনে থেকে নেয় ওই সংস্থার এক কর্মী। অভিযোগকারী সেই বিমান সংস্থার অফিসে যোগাযোগ করলে জানতে পারে ওই বিমান সংস্থার নথি জাল করে ভুয়ো অফার লেটার তৈরি করেছে ওই সংস্থা। এরপরই লক্ষাধিক টাকা প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় ওই ব্যক্তি।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ব্লু এভিয়েশন নামের একটি সংস্থা চালু করে বিভিন্ন চাকরীর অপেক্ষায় থাকা ব্যক্তিকে টার্গেট বানাতো এই সংস্থা। এরপরই তাদের দেশের এবং বিদেশের বিমানবন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করতো। পুলিশ সূত্রে খবর, কলকাতার চিনার পার্ক, কাকুরগাছি, পার্ক স্ট্রিট সহ দুর্গাপুর(Durgapur), দিল্লি, মুম্বাই, হরিয়ানা সহ একাধিক রাজ্যে এই প্রতারণা চক্রর জাল বিস্তার করে রেখেছে। এই সংস্থার পক্ষ থেকে একাধিক বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলার কৌশল সাজিয়েছিল এই সংস্থা বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে গতকাল রাতে ওই সংস্থার অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে এই চক্রের মূল পান্ডা অরুণ সৌখিন এবং সংস্থার অন্যতম কর্ণধার অদিতি বদ্রাইকা সহ ১৪ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট, কাস্টমার ডেটা, হার্ড ডিস্ক, মোবাইল ফোন সহ একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে(Bidhannagar Court) তোলা হয়। পুলিশ দুই কর্ণধারকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল