স্বস্তি অনুব্রতের, ৯ জানুয়ারি পর্যন্ত দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি

আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের স্বস্তি গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের। আপাতত তাঁকে দিল্লি নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ওই দিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যাবে না। দিল্লি হাইকোর্টের রায়ে এদিন বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সোমবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডির আর্জি মেনে গরুপাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে দিল্লি আনার অনুমতি দিয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল। এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু শুনানির শুরুতেই অনুব্রতর আইনজীবী আবেদন জানান, মামলাটি যেন বিচারপতি যশমীত  সিংয়ের বেঞ্চে পাঠানো হয়। সেই আর্জিতে সাড়া দিয়ে মামলা ছেড়ে দেন বিচারপতি ভাম্বানি।

দুপুরে বিচারপতি যশমীত সিংয়ের বেঞ্চে শুনানি শুরু হলে বীরভূম জেলা তৃণমূল সভাপতির  আইনজীবী জানান, রাউস অ্যাভিনিউ আদালত এক্তিয়ার না থাকা সত্বেও অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার  জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে। মঙ্গলবার এক পুরনো মামলায় দুবরাজপুর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। দুবরাজপুর আদালত সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই কথা শুনেই প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ  দেন বিচারপতি যশমীত সিং। জানিয়ে দেন, মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। ওইদিন পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ থাকছে। 

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের