কেষ্টপুর মিশন বাজারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, ধৃত কলেজের অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি : উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর কমিশনারেটের অন্তর্গত কেষ্টপুর (Kestopur) মিশন বাজারে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিএড কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। স্থানীয়রা ওই অধ্যাপককে আটকে রেখে বাগুইআটি থানায়(Baguiati P.S.) খবর দেয়। এরপর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। আজ ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর বুধবার রাতে কেষ্টপুর মিশন বাজারের (Mission Bazar) কাছে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বসিরহাট বিএড কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। ওই ছাত্রীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিলেন ওই অধ্যাপক। গতকাল ওই ছাত্রীর পিছু নেন ওই অধ্যাপক। ছাত্রীকে উত্তক্ত করতে থাকে। এরপরই শ্লীলতাহানি করা হয় ওই ছাত্রীকে এমনটাই অভিযোগ। ওই ছাত্রী চিৎকার করলে সেখানকার মানুষজন বিএড(B.ED.) কলেজের  অধ্যাপক অভিজিৎ বিশ্বাসকে হাতেনাতে ধরে আটকে রাখে। তারপর বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ (Police) এসে তাকে আটক করে।

পরবর্তী ক্ষেত্রে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে ।সেই অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর এই কলেজ ছাত্রী (College Student) তার পূর্ব পরিচিত ছিল। গোটা বিষয়টি কি হয়েছিল ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। আজ ধৃতকে বারাসাত আদালতে(Barasat Court) করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযোগকারীনির বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে (Mobile Phone) ধৃত অধ্যাপকের কথোপকথন ও মেসেজ খতিয়ে দেখছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল