আচমকাই কংগ্রেসি মুখ্যমন্ত্রীর প্রশংসা নীতিন গড়কড়ির, কী কারণে?

প্রশংসার জন্য কেন্দ্রীয মন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীও।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শত্রু শিবিরের এক মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করলেন মোদি মন্ত্রিসভার প্রবীণ সদস্য নীতিন গড়কড়ি। রাজনৈতিক শত্রুতা ভুলে প্রশংসা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতিকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজনীতি ও প্রশাসনিক দায়িত্ব পালন যে আলাদা ফের একবার বুঝিয়ে দিলেন ব্যতিক্রমী রাজনীতিবিদ নীতিন গড়কড়ি।

কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন গড়কড়ি? কেনই বা করলেন? সম্প্রতি কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘোষণা করেছিলেন, ‘রাজ্যে সরকারি ভবনের নির্মাণের সময়ে গোবরের দ্বারা তৈরি রং ব্যবহার করতে হবে। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। বৃহস্পতিবার এক টুইটে তিনি লিখেছেন, ‘সরকারি ভবনে নির্মাণের ক্ষেত্রে গোবরের তৈরি প্রাকৃতিক রং ব্যবহারের যে নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলজি তার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর এই সিদ্ধান্ত অবশ্যই দৃষ্টান্তমূলক ও প্রশংসার দাবি রাখে। প্রাকৃতিক রং যে শুধু পরিবেশকে রক্ষা করবে তাই নয়, কৃষকদের আয় বাড়াতেই সাহায্য করবে।’

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসাসূচক টুইট চোখ এড়ায়নি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। তিনি পাল্টা টুইট করে গড়কড়িকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয় নীতিন গড়কড়িজি। ছত্তিশগড় সরকারের এমন কর্মযজ্ঞ একজন কর্মযোগীই বুঝতে পারবে। গোসম্পত্তি ও শ্রমের সম্মান জানানো গান্ধিজির রাস্তা। আমরা ওই রাস্তায় এগিয়ে যাব।’

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর