দমকলে ফায়ার অপারেটর নিয়োগে দুর্নীতি, প্যানেল বাতিল করলেন বিচারপতি

পিএসসি’কে বিচারপতির নির্দেশ আগামী ২ মাসের মধ্যে নতুন প্যানেল তৈরি করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাইমারি নিয়োগ দুর্নীতি’তে প্যানেল বাতিলের হুমকি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি ছিল, এস এসসি’র নবম- দশম শ্রেণির শিক্ষক- শিক্ষিকা নিয়োগ প্যানেল বাতিলের। এবার দমকলে (FIRE BRIGADE) চাকরির প্যানেল (PANEL) বাতিল করলেন আরও এক বিচারপতি।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বাতিল করল দমকলের ফায়ার অপারেটর নিয়োগ প্যানেল। উল্লেখ্য, ওই প্যানেলে নাম ছিল ১৫০০ জনের। নিয়োগে দুর্নীতি এবং অস্বচ্ছতার অভিযোগেই প্যানেল বাতিল করা হয়েছে। পিএসসি’কে বিচারপতির নির্দেশ আগামী ২ মাসের মধ্যে নতুন প্যানেল তৈরি করতে হবে।

উল্লেখ্য, ১৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পিএসসি (PSC)। এই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২০১৮ সালে। তারপরে হয় মৌখিক পরীক্ষা। প্যানেল প্রকাশিত হয়েছিল ২০২১ সালে। নিয়োগে বেনিয়ম হয়েছে বলে কয়েকজন চাকুরিপ্রার্থী মামলা করেছিলেন। মামলা করা হয়েছিল রাজ্য ট্রাইব্যুনালে। পরে এই মামলা আসে হাইকোর্টে। অভিযোগ ছিল, জেনারেল প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল রিজার্ভেশন তালিকায়। আরও অভিযোগ, ভুল ছিল কয়েকটি প্রশ্নে। তার সমাধান করা হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন চাকুরিপ্রার্থী লিখিত পরীক্ষায় পেয়েছেন একই নম্বর। নিজেদের পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় দেওয়া হয়েছে বেশি নম্বর।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ