রাজভবনের কাছে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

রাজভবনের (Raj Bhaban) কাছে একটি কোয়ার্টারে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘিরে চাঞ্চল্য। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবনের (Raj Bhaban) কাছে একটি কোয়ার্টারে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘিরে চাঞ্চল্য। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কলকাতায় রাজভবনের কাছে একটি কোয়ার্টার থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়রা জানান, রাজভবনের পিছনে একটি কোয়ার্টারে আগুন লাগার ঘটনা ঘটে। কালো ধোঁয়া বেরতে দেখা যায়। দমকল কর্মীরা এদিন ঘটনাস্থলে অর্থাৎ কোয়ার্টারের ভিতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য শনিবার কলকাতার চারু মার্কেটে এক বন্ধ বেকারিতে আগুন লাগে। এদিন ভোর তিনটে নাগাদ আগুন লাগে। ভয়াবহ আগুনের জেরে ভষ্মীভূত হয়ে যায় বেকারি। দমকলের পাঁচটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আশপাশে ঘিঞ্জি এলাকা এবং গোডাউন থাকায় এলাকায় চাঞ্চল। অন্যদিকে বড়দিনের আগের দিন দক্ষিণ কলকাতার পাটুলিতে একটি সিলিন্ডার বোঝাই গাড়িতে আগুন লাগে শনিবার। যে ট্রাকে আগুন লাগে, তাতে ১৭২টি এলপিজি সিলিন্ডার ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়