আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ৪৯ জনের মধ্যে হিন্দু মাত্র পাঁচ জন

প্রবীণ নেতা পীযূষকান্তি ভট্টাচার্যকে সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাসকদল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হল কেন্দ্রীয় কমিটি। ৪৯ সদস্য বিশিষ্ট কমিটিতে হিন্দু সম্প্রদায়ের পাঁচ জনকে ঠাঁই দেওয়া হয়েছে। তার মধ্যে প্রবীণ নেতা পীযূষকান্তি ভট্টাচার্যকে সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। দফতর সম্পাদক পদে রেখে দেওযা হয়েছে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। মুক্তিযুদ্ধ বিষয়ক শাখার সম্পাদক হয়েছেন সাংসদ মৃণালকান্তি দাস। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন প্রাক্তন ছাত্র নেতা অসীম কুমার উকিল। আর বিদায়ী কমিটিতে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক শাখার সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথা দলনেত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অধিবেশনের দ্বিতীয়ার্ধে সভানেত্রী হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পরেই নতুন সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলী সহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কর্মসমিতির সদস্যদের নামে সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে চূড়ান্ত হবে বলে জানানো হয়।

সাংগঠনিক পদে বড় ধরনের রদবদল ঘটানো হয়নি। বিদায়ী সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন চিকি‍ৎসক নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন।  সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে সুজিত রায় নন্দীকে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস