আত্মগোপনে থাকার আট বছর বাদে গ্রেফতার নিষিদ্ধ হিযবুত তাহরির শীর্ষ জঙ্গি

ধৃতকে জেরা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতার গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছেন র‍্যাবের গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আট বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর কামাঙ্গীরচর থেকে  নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির অন্যতম শীর্ষ নেতা নাফিজ সালাম উদয়-কে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। ধৃত জঙ্গি নেতা সংগটনের অর্ত ও দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য ছিলেন।

সোমবার র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফজলুল হক জানান, গ্রেফতার নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তার মধ্যে পুলিশের উপরে হামলার মামলায় ধৃতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ২০০১ সালে নাফিজ সালাম উদয় উচ্চমাধ্যমিক পাশ  করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। শিক্ষা শেষে ২০০৮ সালে দেশে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পরেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সঙ্গে জড়িয়ে পড়েন। সংগঠনের বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে সরকারবিরোধী লিফলেট বিতরণ করার পাশাপাশি মিথ্যা গুজব রটিয়ে বেড়াতেন।

একাধিক মামলা থেকে বাঁচতে ২০১৪ সালে আত্মগোপন করেন নাফিস। পুলিশের চোখে ধুলো দিতে পরিচয় গোপন করার পাশাপাশি দাঁড়ি কেটে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন। আত্মগোপনে থেকেও জঙ্গি সংগঠনের হয়ে কাজকর্ম করে চলছিলেন। ধৃতকে জেরা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতার গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছেন র‍্যাবের গোয়েন্দারা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি