অনুব্রতহীন বীরভূমে ফাঁকা মাঠে সভা শুভেন্দুর

কার্যত ফাঁকা মাঠে কিছু গরম কথা বলে উপস্থিত গুটি কতক দর্শকদের মন জোগানোর চেষ্টা করলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক (MLA)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের (Birbhum) দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেই আবহে মঙ্গলবার বীরভূমের নলহাটিতে (Nalhati) সভা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakry)। বহু ঢাক ঢোল পিটিয়ে এদিন বীরভূমে (Birbhum) সভা করতে গেলেও লোক হয়নি তাঁর সভায়। কার্যত ফাঁকা মাঠে কিছু গরম কথা বলে উপস্থিত গুটি কতক দর্শকদের মন জোগানোর চেষ্টা করলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক (MLA)।

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে সভা করে শুভেন্দু অধিকারী বারবার আক্রমণ শানিয়েছেন কেষ্টর উদ্দেশে। বক্তৃতার মাঝে কখনও হুঁশিয়ারি দিয়েছেন, কখনও সোজাসুজি আক্রমণ করেছেন। এদিন নলহাটিতে গরম ভাষায় বক্তৃতা করলেও রাজ্যের বিরোধী দলনেতার সভায় দর্শকের সংখ্যা ছিল হাতে গোনা। গুটি কতক মানুষের সামনেই, ফাঁকা মাঠে কার্যত বক্তৃতা করতে হল নন্দীগ্রামের বিধায়ককে। এদিনের সভা থেকে বীরভূমের কেষ্টকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, ‘বড় চোরদের তিহাড়ে পাঠানোর ব্যবস্থা করব, কেষ্ট যাচ্ছে, আরও অনেকে যাবে।’

কিন্তু কেন লোক এল না বিজেপির সভায়? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যের বিরোধী দলনেতার রাজনৈতিক ভবিষ্যতবাণী কার্যত ফ্লপ হয়েছে সম্প্রতি। তিনি যে ডিসেম্বর মাসে তিন তারিখ তত্ত্বের প্রবর্তন করেছিলেন। তা মেলেনি বাস্তবে। অর্থাৎ ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে বড় কোনও ঘটনা ঘটবে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চললেও সেই তারিখে রাজ্যে বড় কোনও ঘটনা ঘটেনি। ফলে রাজনৈতিকভাবে তাঁর ভরসা যোগ্যতা ও জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের