রংপুর পুরনিগমের মেয়র নির্বাচনে জামানত হারালেন শেখ হাসিনার দলের প্রার্থী

মেয়র পদে নির্বাচিত হয়েছেন এরশাদের দল জাতীয় পার্টির মোস্তফিজার রহমান মোস্তফা।

Share:

নিজস্ব প্রতিনিধি, রংপুর: প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদের জন্মভিটে রংপুরে পুর নির্বাচনে কোনও দাগই কাটতে পারল না শাসকদল আওয়ামী লীগ। উল্টে মেয়র পদে শেখ হাসিনার দলের প্রার্থী হোসনে আরা লু‍ৎফা ডালিয়া জামানত হারিয়েছেন। মেয়র পদে নির্বাচিত হয়েছেন এরশাদের দল জাতীয় পার্টির মোস্তফিজার রহমান মোস্তফা। পুর নিগমের মেয়র পদের ভোটে শাসকদলের প্রার্থীর জামানত হারানো যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গতকাল মঙ্গলবার রংপুর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মেয়র ছাড়াও ৩৩ কাউন্সিলর পদের জন্য ভোট নেওয়া হয়। ভোটগ্রহণের শেষেই শুরু হয় ভোটগণনা। শুরু থেকেই এগিয়ে যেতে শুরু করেন এরশাদের দল জাতীয় পার্টির প্রার্থী মোস্তফিজার রহমান মোস্তফা। প্রথম দিকে তাঁর সঙ্গে  সমান তালে টক্কর দিতে থাকেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। কিন্তু শুরু থেকেই পিছিয়ে যেতে থাকেন শাসকদল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লু‍ৎফা ডালিয়া। এমনকী নিজের বুথেও তিনি তৃতীয় স্থান পেয়েছেন।

ভোটগ্রহণ শেষে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭শ ৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২টি ভোট। শেখ হাসিনার দলের প্রার্থী পেয়েছেন মাত্র ২২ হাজার ৩০৬টি ভোট। নিয়মানুযায়ী, জামানত রাখতে হলে আওয়ামী লীগ প্রার্থীকে পেতে হত ৩৪ হাজার ৩৯২টি ভোট। কিন্তু ওই ভোটের ধারেকাছে যেতে পারেননি তিনি। বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জামানত হারালেও শাসকদলের সরকারি প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস