Loading live market data...
Loading active stocks...
Connecting...

আলিপুরদুয়ারে বিষাক্ত গ্যসে অসুস্থ ২৫, আতঙ্ক এলাকায়

বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বিদায়ের রাতে বিষাক্ত গ্যাসে (Poisonous Gas) অসুস্থ হয়ে (Sick) পড়লেন ২৫ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) বীরপাড়া- মাদারিহাট ব্লকের ৩ নম্বর সরুগাঁও বস্তিতে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বীরপাড়া-মাদারিহাট এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করেছিলেন এক দল মানুষ। সেই সময় আচমকা প্রকট গন্ধ নাকে আসে সবার। কিসের গন্ধ, কোথা থেকে আসছে তা বুঝে উঠতে পারেনি কেউ। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকেন তাঁরা। শুরু হয় বমি। অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থা ৮ জনের। তাঁদের মধ্যে ৫ জন মহিলা, ২ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় মানুষজন ছুটে আসেন এই ঘটনার খবর পেয়ে। তড়িঘড়ি অসুস্থদের নিয়ে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের চিকিৎসা শুরু করেন। কিন্তু বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত গ্যাস থেকেই এমন হয়েছে। অসুস্থদের শরীরে ক্রমশ অক্সিজেনের মাত্রা কমে আসছে। তবে এটা কী ধরনের গ্যাস, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। অসুস্থদের উপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা।

অন্যদিকে কোথা থেকে এই বিষাক্ত গ্যাস এলো, তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা ভেবে পাচ্ছেন না স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী বীর কমল ছেত্রী বিষয়টি নিয়ে বলেন, ‘রাত ৮ টা নাগাদ তাঁর দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। আচমকা গ্যাসের গন্ধে চার দিক ভরে গেলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বমি করতে শুরু করেন।’

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের