Kashmir: নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনতাই করে চম্পট জঙ্গির

ঘটনাটি ঘটেছে রবিবার, পুলওয়ামায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: আজব ঘটনা উপত্যকায়।

কয়েকজন জঙ্গি এক নিরাপত্তাকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পালাল। ঘটনাটি ঘটেছে রবিবার, পুলওয়ামায়। ছিনতাই হয়েছে সেন্ট্রাল রিজাভ ফোর্সের এক কর্মীর। প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেন্ট্রাল রিজাভ ফোর্সের ওই কর্মী আরও কয়েকজনের সঙ্গে পুলওয়ামায় টহল দিচ্ছিলেন। আচমকাই জঙ্গিদের একটি দল সেখানে হাজির হয়। চোখের পলকে তারা ওই নিরাপত্তাকর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মগোপন করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থল নিরাপত্তাকর্মীরা ঘিরে ফেলেছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর বিশাল ইউনিট। মাইকিং করে এলাকবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে রবিবার বিকেল নাগাদ।ছিনতাই হয়েছে এক সাব-ইন্সপেক্টরের লাইসেন্স।

এদিকে, দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে জম্মু-কাশ্মীরেও ঘটা করে পালিত হচ্ছে নববর্ষ। এখানকার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় ভালোই হয়েছে। কড়া ঠাণ্ডার হাত থেকে বাঁচতে গায়ে দিয়েছেন মোটা কাপড়। জম্মু-কাশ্মীর আগের তুলনায় অনেকটাই শান্ত। সীমান্তে রয়েছে কড়া নজরদারি। ফলে, পাক-প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিদের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার সুযোগ আর আগের মতো নেই। যদিও মাঝে-মধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। চারদিন আগে এখানে একটি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। হামলায় চার জঙ্গির মৃত্যু হয়। 

আর নতুন বছরের প্রথম দিনে ঘটল আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ দুর্ঘটনায় হত এক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী