বোমা বিস্ফোরণে গুরুতর আহত নাবালক, চাঞ্চল্য

কোচবিহার জেলার মাথাভাঙার কেদারহাট এলাকার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই ভয়ানক দুর্ঘটনার কবলে নাবালক। আনন্দের দিনে আর্তনাদ এবং কান্নার রোল। বোমাকে (BOMB) বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম এক ৯ বছরের বালক। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোচবিহার জেলার মাথাভাঙার কেদারহাট এলাকার ঘটনা। জানা গিয়েছে, ৯ বছরের একটি বালক কালভার্টের নিচে খেলছিল। সেখানেই পড়ে ছিল একটি বোমা। নাবালক বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল। আর তাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত হয় শিশুটি।

আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। ওখানেই চিকিৎসাধীন সে। বিশেষ সূত্রের খবর, পরে তাকে নিয়ে যাওয়া হতে পারে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় এলাকায় ৩ জন নাবালক খেলছিল। বিস্ফোরণের সময় বাকি দু’জন দূরে ছিল। ১জন গুরুতর আহত। এতে বাকিরাও আতঙ্কিত। মাথাভাঙা থানার পুলিশ সূত্রে খবর, এলাকা ঘিরে রাখা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে। কে বা কারা বোমা রেখেছিল, কোথা থেকে আনা হয়েছিল বোমা, কে কে এই ঘটনায় জড়িত এবং উদ্দেশ্য কী ছিল-তার তদন্ত চলছে। অপরাধীদের খোঁজে অভিযান চলছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন