রাহুলের ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা অখিলেশ-মায়াবতীর

আগামিকাল মঙ্গলবার দিল্লি থেকে ফের শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামিকাল মঙ্গলবার দিল্লি থেকে ফের ভারত জোড়ো যাত্রা শুরু করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। আর ওই যাত্রা শুরুর আগেই উত্তরপ্রদেশের দুই প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও মায়াবতীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। আজ সোমবার টুইট করে দুই নেতা-নেত্রী ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় রাহুলকে ধন্যবাদ জানিয়ে তাঁর সাফল্য কামনা করছেন।

দিল্লি থেকে আগামিকালই উত্তরপ্রদেশে পা রাখবে প্রাক্তন কংগ্রেস সভাপতির ভারত জোড়ো যাত্রা। আর দেশের বৃহত্তম রাজ্যে তাঁর কর্মসূচিতে সামিল হওয়ার জন্য সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও বসপা সুপ্রিমো মায়াবতীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজীব তনয়। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে দুজনে ওই কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও দুই নেতা-নেত্রী অবশ্য ভারত জোড়ো যাত্রায় পা না মেলানোর জন্য পূর্ব নির্ধারিত কর্মসূচিকেই সাফাই হিসেবে পেশ করেছেন। ফলে বিজেপির দখলে থাকা রাজ্যে বিরোধী ঐক্যের ছবি ফুটে ওঠার সম্ভাবনা বিলীন হয়ে গিয়েছে।

এদিন সপা সুপ্রিমো অখিলেশ যাদব প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এক চিঠি পাঠিয়ে লিখেছেন, ‘রাহুলজি ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার আমন্ত্রন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দেশের সংস্কৃতি আর অখণ্ডতা অক্ষুন্ন রাখার উদ্দেশে আপনি যে কর্মসূচি নিয়েছেন তা সফল হবে।’ অখিলেশের পাশাপাশি বসপা সুপ্রিমো মায়াবতীও তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য রাজীব তনয়কে দন্যবাদ জানিয়েছেন। তিনি টুইট করে বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রার জন্য শুভ কামনা রইল এবং আমন্ত্রণ জানানোয় রাহুলজিকে ধন্যবাদ জানাচ্ছি।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু