গাইঘাটায় তৃণমূলের বাইক মিছিলে অস্ত্র নিয়ে হামলা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: তৃণমূলের বাইক মিছিলে দুষ্কৃতী হামলার অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ উওর ২৪ পরগনা জেলার গাইঘাটা (Gaighata) দক্ষিণ ব্লকের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি বেলতলা থেকে শুরু হয় কালীতলায় শেষ হবার কথা ছিল। তবে সেই মিছিলে মছলন্দপুর বামনডাঙ্গা এলাকা থেকে বেশ কিছু যুবক মিছিলে যোগ দিতে যাবার সময় মছলন্দপুর বয়েজ ক্লাবের সামনে তাদের উপর আগ্নেয় অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ । ঘটনায় আহত ৭ থেকে ৮ জন যুবক । আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী।

পরবর্তীতে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তাদেরকে চিকিৎসা করাবার পর বামনডাঙ্গা (Bamandanga) মোড়ে  টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী । পুলিশের আশ্বাসে দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় । এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

যে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে তাদের সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টা করছে এই হামলার ঘটনার পেছনে পুরনো কোন শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে। আহতদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই হামলার ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রাক্কালে গাইঘাটায় তৃণমূলের বাইক মিছিলে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে ওই এলাকাতে।এই ঘটনায় আপাতত ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল