বিজেপির ইচ্ছাপূরণ, দিল্লি পুরসভার মেয়র নির্বাচন স্থগিত

বিজেপি-আপ পুরপ্রতিনিধিরা জড়িয়ে যান হাতাহাতিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পদ্মশিবিরের ইচ্ছা পূরণ করে দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। মেয়র পদে নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন হওয়ার কথা ছিল। বিজেপি প্রথমে ঘোষণা করেছিল তারা প্রথা মেনে দু’টি পদের একটিও প্রার্থী দাঁড় করাবে না। পরে তারা সিদ্ধান্ত থেকে সরে আসে। মেয়র ও ডেপুটি মেয়র পদে প্রার্থী দাঁড় করায়। পদ্ম শিবির মেয়র পদে দাঁড় করায় রেখা গুপ্তাকে, ডেপুটি মেয়র পদে কমল বাগরিকে। ফলে, মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হবে, সে ব্য়াপারে নিশ্চিত ছিল রাজনৈতিকমহল।  পরিস্থিতি ঘোরাল করে তোলেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।  

দিল্লি পুরসভায় তিনি নিয়োগ করে ১০ এল্ডারম্যান। এরা সকলেই বিজেপি শিবিরের। শুক্রবার পুরসভার বিশেষ অধিবেশন শুরু হয়। নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয় সত্য শর্মাকে। শপথ গ্রহণের পর বিজেপির মনোজ কুমারকে এল্ডারম্যান হিসেবে শপথগ্রহণের জন্য ডেকে পাঠাতেই আপের নির্বাচিত পুর প্রতিনিধিরা ওয়েলে নেমে বিভোক্ষ দেখাতে শুরু করেন। একসময় বিক্ষোভ বদলে যায় হাতাহাতিতে। সোশ্যাল মিডিয়া সেই দৃশ্য ভাইরাল, যা দেখে অনেকেই বলতে শুরু করেন – এটা পুরসভা না কুস্তির আখড়া।  

রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা কার্যত বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। তাই, এল্ডারম্যান পদে পদ্ম শিবির থেকেই ১০জনকে নির্বাচিত করলেন।

আরও পড়ুন আপের কাছে পুরভোটে হার, দিল্লি বিজেপি সভাপতির ইস্তফা

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন