হোটেল থেকে আনা বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী

এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George)।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে বিরিয়ানির (Biryani) অর্ডার করেছিলেন কেরলের বাসিন্দা ২০ বছর বয়সী এক তরুণী। সাধ করে আনা সেই বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী (Anju Sreeparvathy)। তিনি কেরলের স্থানীয় এক হোটেল থেকে ‘কুঝিমন্থি’ নামের এক বিরিয়ানি অর্ডার করেছিলেন। কেরলের কাসারগোডের (Kasaragod ) ‘রোমানশিয়া’ (Romansia) নামের একটি রেস্তোরাঁ থেকে অনলাইনে সেই বিরিয়ানি অর্ডার করেন তিনি। আর এই বিরিয়ানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩১ তারিখে অসুস্থ হওয়ার পর অঞ্জুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, অঞ্জু শ্রীপার্বতী শনিবার সকালে মারা গিয়েছেন। তরুণীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে বলা হয়েছে৷ অন্যদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ঘটনার বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য খাদ্য নিরাপত্তা কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে থাকা যেসব হোটেলের খাবারে বিষক্রিয়ার অভিযোগ রয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। উল্লেখ্য এর আগে চলতি সপ্তাহের শুরুতে, কেরলের কোট্টায়াম মেডিকেল কলেজের একজন নার্স কোঝিকোড়ের একটি হোটেলের বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা