মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে সব কেন্দ্রে সিসিটিভি পর্ষদের

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি (February)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে আরও কড়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষা কেন্দ্রগুলিতে (Examination Centre) সিসিটিভির মাধ্যমে নজরদারি (Surveillance) চালানো হবে বলে পর্ষদের (WBBSE) তরফে সিদ্ধান্ত নেওয়া হল।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি (February)। এ বছর প্রায় ৮ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে। জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে পর্ষদ। একইসঙ্গে প্রশ্নফাঁস রোখার বিষয়েও সমানভাবে তৎপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নফাঁস ঠেকাতে তাই এ বছর রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নেওয়া হল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রকে ন্যূনতম তিনটি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একটি ক্যামেরা থাকবে পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেখানে, একটি থাকবে প্রধান শিক্ষকের ঘরে এবং আরেকটি থাকবে যে ঘরে প্রশ্নপত্র থাকবে সেখানে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। নির্দেশিকায় কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যে স্কুল পর্ষদের নিয়ম মানবে না সেই স্কুল থেকে পরীক্ষাকেন্দ্র (Examination Centre) সরিয়ে নেওয়া হবে।

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখবেন পর্ষদের পর্যবেক্ষকরা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যবেক্ষকরা যাবেন। পরীক্ষাকেন্দ্রগুলিতে সমস্ত বিষয় খতিয়ে দেখে তাঁরা পর্ষদের কাছে রিপোর্ট জমা দেবেন। পাশাপাশি নতুন নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে, আগামী পরীক্ষায় কোনও পড়ুয়ার পরীক্ষা হয়ে গেলেও নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি