লেকটাউনে বিএসএফের গাড়ি পরপর গাড়িতে ধাক্কা মারায় একাধিক আহত

Share:

নিজস্ব প্রতিনিধি:লেকটাউনে বেপরোয়া গতির ফলে দুর্ঘটনার কবলে বিএসএফ কর্মী বোঝাই গাড়ির ধাক্কা পরপর একাধিক গাড়িকে ।দুর্ঘটনায় আহত একাধিক। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর ,লেকটাউনে (Laketown) পথদুর্ঘটনা ঘটে। একটি বিএস এফ(BSF) কর্মী বোঝাই গাড়ি যখন কলকাতা বিমানবন্দর থেকে উল্টোডাঙার(Ultadanga) দিকে যাচ্ছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে ।প্রথমে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে ।তারপরে একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। সেই ট্যাক্সি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে।

ট্যাক্সির ভিতরে থাকা দুই মহিলা যাত্রীসহ ট্যাক্সি (Taxi)চালক আহত হন। বিএসএফের গাড়িতে থাকা তিনজন মহিলা কর্মী আহত হন।অন্য গাড়িতে থাকা কয়েকজন যাত্রী তারাও আহত হন। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যন্ত্রাংশের পরীক্ষার জন্য গাড়িটিকে আটক করা হয়েছে। এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ ভিআইপি রোডের ওপর লেকটাউন এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

শনিবার লালবাজার (Lalbazar) থেকে ৫০ টি মোটরসাইকেলে টহলদারি টিমের শুভ সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। কলকাতার পুলিশ কমিশনার (CP) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনার রুখতে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করছে । একদিকে কলকাতা পুলিশ যখন পথ দুর্ঘটনা রুখতে এবং নজরদারি জোরদার করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সেই সময় কলকাতার পার্শ্ববর্তী বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেকটাউন ট্রাফিক গার্ড এলাকায় একের পর এক দুর্ঘটনা রীতিমত চিন্তায় ফেলেছে সেখানকার প্রশাসনকে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল