কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১ আহত ৪০

যাত্রীবাহী বাস ননগর মোড়ের কাছে পৌঁছতেই যাত্রী সহ বাসটি রাস্তার মধ্যেই উল্টে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কাটোয়া রোডের ননগর মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, বাসের স্প্রিং পাতি ভেঙে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায় বাসটি। মর্মান্তিক দুর্ঘটনার ফলে মৃত্যু (DEATH) হয়েছে এক যাত্রীর। কমবেশি আহত হয়েছেন প্রায় ৪০জন যাত্রী। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতের দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টা নাগাদ দধিয়া–কাটোয়া ভায়া পাঁচুন্দি রুটের একটি যাত্রীবাহী বাস ননগর মোড়ের কাছে পৌঁছতেই যাত্রী সহ বাসটি রাস্তার মধ্যেই উল্টে যায়। বাসে এবং বাসের নিচে অনেকে আটকে পড়েন। দ্রুততার সঙ্গে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তৎপর পুলিশ। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

মর্মান্তিক দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্থগিত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।   

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি