বাংলার জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে, জি-২০ সামিট উদ্বোধনে দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী’র কথায়, ‘গোটা বিশ্বই আমাদের মাতৃভূমি’।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় সোমবার থেকে কলকাতায় শুরু হল জি-২০ (G-20) সামিট। তিনদিন ব্যাপী বৈঠকের উদ্বোধন ছিল আজ। উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন থেকে তিনি বলেন, রাজ্যের জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। সেই সঙ্গে তুলে ধরেন রাজ্যের একাধিক সাফল্য এবং উন্নয়নের কথা। মুখ্যমন্ত্রী’র কথায়, ‘গোটা বিশ্বই আমাদের মাতৃভূমি’।

সোমবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ৪ গুণ জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। বলেন, অতিমারির সময়েও এই বাংলায় বেড়েছে কর্মসংস্থান। তিনি বলেন, রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এমএসএমই সেক্টরে সমগ্র দেশের মধ্যে এক নম্বরে বাংলা। তিনি ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেন, এই প্রকল্পের জন্য রাজ্যকে সেরার পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

তিনি জানান, স্কুল পড়ুয়াদের সাইকেল এবং স্মার্টফোন দেওয়া হয় এই রাজ্যে। বলেন, জাতি এবং ধর্ম নির্বিশেষে সকলকেই স্কলারশিপ দেওয়া হয়। এদিন রাজ্যের ক্ষুদ্র শিল্পের সাফল্যের কথাও বিশেষ ভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

জি-২০ সামিট উপলক্ষ্যে কলকাতা সেজে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিংয়ে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার সহ শহরের বিভিন্ন জায়গা  সেজে উঠেছে ২০টি দেশের জাতীয় পতাকায়। উল্লেখ্য, জি-২০ সামিট নিয়ে কেন্দ্র-রাজ্য প্রস্তুতি বৈঠকের সময়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আয়োজনের কোনও ত্রুটি থাকবে না। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন