দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম, জি-২০ বৈঠকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: জি-২০ (G-20) বৈঠকের উদ্বোধন ছিল সোমবার। তিন দিন ব্যাপী এই বৈঠক শুরু হয়েছে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। কলকাতায় আয়োজিত ৩ দিন ব্যাপী  বৈঠকের আলোচ্য বিষয়, ডিজিট্যাল ফিনান্সিয়াল সিস্টেম। বৈঠকের প্রথম দিনে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বিঁধলেন বামফ্রন্টকে।

এদিন তিনি বলেন, ‘ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম’। বলেন, ‘ঋণের দায়ে জর্জরিত ছিল রাজ্য’। এখন আর সেই অবস্থা নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৪ গুণ বেড়েছে জিডিপি। বেড়েছে রাজস্ব আদায়। তিনি বলেন, অতিমারির সময়েও সচল ছিল বাংলার অর্থনীতি। ওই সময়েও হয়েছে কর্মসংস্থান। মোট ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন, কন্যাশ্রী, দুয়ারে সরকার, সবুজসাথী’র মত প্রকল্পগুলির কথা। দেশের মধ্যে বাংলা কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পেও সেরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ক্ষমতায় আসার আগে উন্নয়নমূলক কাজগুলি আটকে ছিল। ‘আমরা কাজ করে এগিয়েছি’।

আরও পড়ুন: বাংলার জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে, জি-২০ সামিট উদ্বোধনে দাবি  মুখ্যমন্ত্রীর 

এই বাংলা আপনারও, বিদেশি অতিথিদের বার্তা মুখ্যমন্ত্রীর 

একতাই মূলমন্ত্র, দেশ-বিদেশকে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর 

এদিন তাঁর দাবি, মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগী তাঁর নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহিলা ক্ষমতায়নে তৃণমূল সরকার খরচ করেছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এদিন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড ব্যাখ্যা করে  ভারতের মাধ্যমে তিনি বিশ্বের দরবারে তুলে ধরলেন রাজ্যের কথাও।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ