স্টার জলসার বিরুদ্ধে সিরিয়ালের ‘প্লট চুরি’র অভিযোগ

এরপরেই দর্শকদের অভিযোগ, স্টার জলসা জি বাংলার গল্প টুকছে। কিছুদিন আগে যেহেতু এই ধরনের গল্প দেখিয়ে জি বাংলা ভালো টিআরপি পেয়েছিল সেহেতু স্টার জলসা একই পথ ধরেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসা-জি বাংলায় একঝাঁক তারকাদের ভিড়ে একাধিক পুরোনো ধারাবাহিক অল্প বয়সেই টা টা বাঈ বাঈ করেছে। সবটাই টিআরপিতে বাজিমাত করার জন্যে। যদিও এক একটি পুরনো ধারাবাহিক থাকতেও নতুন ধারাবাহিককে বিদায় জানাতে হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টার জলসা বা জি বাংলা কোনটাই পিছিয়ে নেই। নতুন নতুন গল্পের ভিড়ে কিছুতেই পাত্তা পাচ্ছে না পুরোনো ধারাবাহিকগুলি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’। খুব অল্পদিনেই দর্শকদের হৃদয় হয় করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেন।

প্রথমবার টেলিভিশন পর্দায় জুটি বেঁধেছেন তাঁরা। রোজ সন্ধ্যা ৬.৩০ থেকে তাঁদের ধারাবাহিক সম্প্রচারিত হয়। অন্যদিকে জি বাংলায় একই সময় দেখা যায় ‘খেলনা বাড়ি’ ধারাবাহিককে। এই ধারাবাহিকও অল্প কিছুদিনেই মানুষের মন জয় করে নিয়েছে। এবার সেই খেলনা বাড়ি ধারাবাহিকের গল্প টুকে দেওয়ার অভিযোগ উঠল স্টার জলসার বিরুদ্ধে। নেটিজেনরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকগুলির তুলোধনা করতে উঠে পড়ে লাগে। সাহেবের চিঠি ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, চিঠিকে অপহরণ করে তাঁকে পতিতা পল্লীতে পাঠানো হয়েছে। সেটাই নাকি হুবহু টোকা হয়েছে খেলনা বাড়ি ধারাবাহিক থেকে। জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ এবং আরাত্রিকা মাইতি। সন্ধ্যার স্লটে রীতিমতো দুই ধারাবাহিকের মধ্যে টক্কর চলে। কে হবে স্লট লিডার, সেটা নিয়েই মেতে থাকে ভক্তরাও। সাহেবের চিঠির মতো খেলনা বাড়িও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

এখন এই দুই ধারাবাহিকের গল্প নিয়েই বেঁধেছে যুদ্ধ। কিছুদিন আগে যে গল্প দর্শকরা খেলনা বাড়িতে দেখেছিল, এখন সেই একই গল্প দেখছে সাহেবের চিঠিতে। সেই নিয়েই টালমাটাল বঙ্গ দর্শকমহল। মিতুলকে ইন্দ্রর সৎ ভাই রণ লোক দিয়ে অপহরণ করিয়ে পতিতালয়ে পাঠিয়ে ছিলেন। পরে সেখান থেকে নায়ক তাঁকে উদ্ধার করেন। আর এখন সাহেবের চিঠিতেও চিঠি নিজেকে প্রমাণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তারপরেই রাইমা তাঁকে অপহরণ করান। শুধু তাই নয়, প্রোমো থেকে জানা গিয়েছে যে নায়িকাকে পতিতালয়ে নিয়ে যাওয়া হবে। এরপরেই দর্শকদের অভিযোগ, স্টার জলসা জি বাংলার গল্প টুকছে। কিছুদিন আগে যেহেতু এই ধরনের গল্প দেখিয়ে জি বাংলা ভালো টিআরপি পেয়েছিল সেহেতু স্টার জলসা একই পথ ধরেছে।

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ